খেতে কেনা ভালোবাসেন, আর বুফের নাম আসলে জিভে পানি চলে আসে। চোখের সামনে এত এত খাবার, কোনটি ছেড়ে কোনটি আগে খাবেন সেই ভাবনায় সবাই পড়ে যায়। কিন্ত বুফে খেতে গিয়ে কোন কিছুই যেন গলা দিয়ে ঢুকে না। খেতে গেলে খরচ অনুযায়ী যথেষ্ট পরিমাণে খেয়ে আসতে পারেন না? অনেকে এই সমস্যায় পড়েন। তারা বুফে খেতে গিয়ে ভরা পেট নিয়ে উদাস হয়ে ফিরে আসেন। তবে চিন্তার কোনো কারণ নেই। কীভাবে বুফে থেকে আপনার টাকা উসুল করে পর্যাপ্ত খেয়ে আসতে পারবেন তা নিয়েই এই লেখা।
তাই খাওয়ার আগের বুফে খাবারের প্রস্তুতি থেকে শুরু করে তৃপ্তি সহকারে খেতে নিশ্চিত করতে চট করে লেখাটি পড়ে ফেলুন।
বুফে খাবেন দুপুরে, রাতে নয়।🧆
বুফেতে দুপুরে খাওয়াই বেশি লাভজনক। কেননা রাতে বেশী খাবার খাওয়া যায় না। দুপুরে খেলে শুধু বেশি খেতে পারবেন তা নয়, সারা দিন ধরে হাঁটাহাঁটির কারণে খাবার হজমও হবে সহজে।বুফে শুরু হয় দুপুর ১২.৩০ থেকে। তাই ঠিক সময়ে বুফেতে গিয়ে উপস্থিত থাকবেন। এতে আস্তে ধীরে খাবার শুরু করা যায়।
| প্লেট ভর্তি করে খাবার নিবেন না। |
অল্প করে নিন :🧆
প্রথমবারেই বেশি না নিয়ে অল্প করে নিন। ভালো লাগলে আবার নিতে পারেন। এতে খাবার অপচয় হয় না। অনেকেই এক সাথে এক সাথে অনেক খাবার নিয়ে ফেলে কিন্তু পড়ে কিছুই খেতে পারেনা। এতে খাঁবার নষ্ট হয়। সাধারণত বুফেতে চালাকী খাবারে ঝাল ও লবনের পরিমাণ কম দেয়। খাবারের স্বাদ কম হলে খাবারও বেঁচে যাবে।খাওয়ার শুরুতে অল্প অল্প করে কয়েক পদ খাবার নেবেন। তেলেভাজা খাবারের পরিবর্তে গ্রিল করা অথবা সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রথমেই মিষ্টি আইটেম ভুলেও খাবেন না।বুফেটে প্রথমে সালাদ, স্যুপ, ফিস ফিনগার, মমোস, কেসোনেট সালাদ ইত্যাদি হাল্কা আইটেম গুলো খাবেন। খাবেন আর বন্ধুদের সাথে গল্প করবেন, এতে খাবারটাও হজম হবে, বুফেটে ভুলেও একা যাবেন না, যাবেন বন্ধুদের সঙ্গে। একা খেতে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। খাবেন আর বন্ধুদের সাথে গল্প করবেন। কেননা কথা বলার সাথে সাথে খাবার হজমও হবে, এ ছাড়া কোন খাবার খেতে ভালো হয়েছে সে বিষয়ে বন্ধুদের মতামতও পাবেন। খাবার খাওয়ার পর একটু হাটবেন। এতে এক প্রকার ব্যায়ামও হয়ে গেল।আর সব কিছু অল্প পরিমাণ নিবেন, অনেকেই প্লেট ভর্তি করে খাবার নেয় পরে কিছুই খেতে পারে না। এর পরে মেইন আইটেমে আক্রমণ করবেন। মেইন ডিসে সব একসাথে আনবেন না। অনেকেই প্লেট ভর্তি করে মাছ, বিফ, চিকেন সব এক সাথে নেয়, পরে কিছুই খেতে পারে না, কেননা সব আইটেম একসাথে নিলে খাবারের স্বাদই পাবেন না, কোন খাবারের কী স্বাদ তাই বুঝবেন না, তাই একটা আইটেম নিবেন তাও অল্প পরিমাণ, বিফ অথবা মাটন নিবেন সাথে নিবেন রুটি, ভাত না নিলে ভাল।, এরপরে চিকেন তবে বাসায় সব সময় চিকেন খাই, তাই এই আইটেমটা বাদ দিলে ভাল হয়,মাছ আইটেমের ভিতরে প্রন বা চিংড়ি আইটেমটা বেশ মজার হয়, তাই এটা বেশী করে নিতে পারেন।একেকটা রেষ্টুরেন্টে একেক রকম মাছের আইটেম থাকে, লইট্র্যা ফ্রাই, রুই মাছ, কোরাল মাছে, রুঁপচাদা ফ্রাই ইত্যাদি আইটেম থাকে, আপনি যে মাছ পছন্দ করেন প্লেটে শুধু ঐ মাছের আইটেম কয়েক পিছ নিবেন সাথে সামান্য ভাঁত নিবেন। ভুলেও এক প্লেটে বিভিন্ন আইটেম নিবেন না, বুফেটে সবচেয়ে বড় ভূল করে এক প্লেটে অনেক আইটেম নেওয়া, এতে কোন খাবারের স্বাদ বুঝা যায় না, বরং খাবার গুলো নষ্ট হয়, আবার প্লেট ভর্তি করে খাবার নিবেন না। অল্প পরিমাণে নিবেন ভাল লাগলে আবার নিবেন। আপনি এত টাকা খরচ করে বুফে খেঁতে এসেছেন, তা যদি উসূল করতে না পারেন তা হলে কী করে হয় বলেন। অনেকে বুফেটে পানি খায় না, ভাবে পেট ভর্তি হয়ে যাবে, এটাও ভূল Concept, পানি না খেলে খাঁবারগুলো হজম হবে কীভাবে, তাই পানি খাঁবেন পরিমাণমত। মেইন ডিস শেষ হবার পর একটু হাটবেন, বন্ধুদের সাথে কথা বলবেন, রেস্টুরেন্টা ঘুড়ে দেখবেন, রেষ্টুরেটের কর্মচারীদের সাথে খাঁবার রিলেটেড কথা বার্তা বলবেন, কিছুক্ষন পর দেখবেন পেটটা একটু হালকা হয়েছে, এরপর আরো অনেক আইটেম আছে যেগুলো আপনি মিস করেছেন সেগুলো নিবেন। যেমন বিরিয়ানী বা খিচুরী ভাল লাগলে নিতে পারেন। ভর্তা আইটেম ধরার দরকার নাই, বে ফুডগুলো Costly ঐগুলোই মূলত নিবেন। টেবিল থেকে আপনার পছন্দের খাবার নিবেন। মেইন ডিসের পর এবার ডেজার্ট আইটেম, বলতে গেলে এটাই বুফেটের শেষাংশ বা উপসংহার, হালকা নাশতা যদি সূচনা পূর্ব হয় মূল পর্ব হল মেইন ডিস আর উপসংহার হল ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমে অনেক মিষ্টান্ন আইটেম আছে, যেমন পুডিং, সেমাই, পায়েশ, কেক, কাষ্টার্ড, হালুয়া, মিষ্টি ইত্যাদি সাথে আইসক্রিম। ডেজার্ট আইটেম বাচ্চাদের অনেক প্রিয়, বিশেষ করে আইসক্রিম, এছাড়া মৌসুম ভিক্তিক বিভিন্ন ফল আছে। ডেজার্ট আইটেমগুলো আরাম করে খাঁবেন, বিশেষ করে কাষ্টার্ড ও পুডিং। সাথে ফল ভাল লাগলে বেছে নিতে পারেন। বুফেটে সব সময় দামী খাবার গুলো চয়েস করবেন।এ
কেকটা রেষ্টুরেটে বুফেটে মেনু একেক রকম, তবে average এ এই মেনুগুলোই থাকে। দাম ভেদে মেনু বাড়ে ও কমে। ঢাকা শহরে ১০০০ টাকার নিচেও অনেক আইটেমের বুফে রেষ্টুরেন্ট আছে। কয়েকটা রেষ্টুরেন্টতো সম্পূর্ণ বুফে কেন্দ্রিক, ঐ সকল রেষ্টুরেন্টে ডেকোরেশনও অসাধারণ। চট্টগ্রামেও অনেক রেষ্টুরেন্টে বুফে পাওয়া যায়। তবে দাম গড়ে ১০০০ টাকার একটু বেশী, চট্টগ্রামের মানুষ আবার মেজবান প্রিয়। তার পরেও বুফে চট্টগ্রামেও বুফে বেশ জনপ্রিয়। পরিবার বা বন্ধুদের নিয়ে বুফে খাবেন।সবাই দল বেধে গিয়ে খাবেন দেখবেন পিকনিক পিকনিক ভাব চলে চলে আসবে। অনেক রেষ্টুরেন্টে ক্রেডিট কার্ডে Buy1 get 1, এমনকি get 3 পর্যন্ত offer থাকে। তাই offer গুলো কাজে লাগাতে পারেন।তো এরকম অফার নিলে আমাকেও সাথে নিয়েন। কেননা আমাকে সাথে নিলে আপনার কথা বলার একজন মানুষ থাকবে সাথে আপনার হজমও তাড়াতাড়ি হবে। ধন্যবাদ।
লেখক: রম্য রহিম।
Comments
Post a Comment