মানুষ চায় নিজেকে ফিট ও পরিপাটি রাখতে। অতিরিক্ত ওজন শরীরের জন্য ক্ষতিকর, স্থলকায় স্বাস্থ যেমন মানুষকে দেখতে অসুন্দর দেখায় ঠিক তেমনি আশে পাশের মানুষদের কাছে কথাও শুনতে হয়। স্থলকায় শরীর নিয়ে যেমন হাটাচলা সমস্যা ঠিক তেমনি শারীরিক জটিলতার পড়তে হয়। আমি নিজেও অতিরিক্ত ওজন নিয়ে বেশ সমস্যায় আছি। তাই আজ এই বিষয়ে লেখা।
ওজন কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিততা, সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক কার্যকলাপ। নিচে কয়েকটি কার্যকর উপায় দেওয়া হলো—
🥗 খাদ্যাভ্যাসে পরিবর্তন: খাবার দেখলেই জিভে জল চলে আসলো আর ঝাপিয়ে পড়লাম এই চিন্তা পরিহার করতে হবে। চর্বি যুক্ত খাবার পরিহার করতে হবে। একবারে না খেয়ে কিছুক্ষণ বাদে ফলমূল খান। ফল কিন্তু শরীরের জন্য খুবই ভাল। প্রতিদিন একটা করে আপেল বা পেয়ারা খাবেন। আপেলে আছে ভিটামিন C, ভিটামিন A, ভিটামিন K, পটাশিয়াম, ও আঁশ (ফাইবার) রয়েছে।কম ক্যালোরি ও আঁশ সমৃদ্ধ হওয়ায় আপেল খেলে পেট ভরা অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাবার খাওয়া কমে।সকালে নাস্তার সাথে বা দুপুরে খাওয়া সবচেয়ে উপকারী।শাকসবজি ও ফল বেশি খান – এগুলো ফাইবার সমৃদ্ধ, ফলে ক্ষুধা কম লাগে।ছোট ছোট খাবার খান – দিনে ৪–৫ বার হালকা খাবার খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।
শারীরিক কার্যকলাপ:🏃🏻🚴🏻♀️
নিয়মিত ব্যায়াম – প্রতিদিন অন্তত ৩০–৪৫ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন।হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার – এগুলো ক্যালোরি বার্ন করে। সকাল বেলা হাটা খুবই উপকারী। যারা সকালে হাটতে পারবেন না তারা অফিস থেকে বাসায় আসার আগে একটু দূরে গাড়ি থেকে নামবেন। রিক্সায় না উঠে হেটে হেটে বাসায় আসুন দেখবেন শরীরটা কেমন ফিট লাগবে।
জীবনধারায় পরিবর্তন:
পর্যাপ্ত ঘুম – ৭–৮ ঘণ্টা ঘুম না হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে ক্ষুধা বাড়ে। সব সময় টেনশন মুক্ত থাকবেন।
নিয়মিত লেবু পানি খান:🍋
লেবু পানি খুবই সহজলভ্য ও উপকারী একটি পানীয়। এর অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে।লেবু পানি ভিটামিন C এর ভালো উৎস। লেবু পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে।খাওয়ার আগে বা সকালে খালি পেটে লেবু পানি হজম প্রক্রিয়া উন্নত করে।লেবুর সাইট্রিক এসিড চর্বি ভাঙতে সাহায্য করে এবং পানি পেট ভরা অনুভূতি দেয়।এছাড়া লেবু পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ফলে লিভার ভালো থাকে।
প্রসেসড ফুড এড়িয়ে চলুন – ভাজা-পোড়া, ফাস্ট ফুড, সফট ড্রিংক কমাতে হবে।
চিনি ও মিষ্টি নিয়ন্ত্রণ করুন – মিষ্টি খাবার ও পানীয় ওজন বাড়ার প্রধান কারণ।
প্রোটিন বাড়ান – ডিমের সাদা অংশ, মুরগি, মাছ, ডাল খেলে ওজন কমাতে সাহায্য করে।
ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন 🚭 এগুলো শরীরের ক্ষতি করে ও ওজন কমাতে বাঁধা দেয়।
❤️ তবে দ্রুত ওজন কমানোর চেষ্টা না করে ধীরে ধীরে (প্রতি মাসে ২–৩ কেজি) কমানো সবচেয়ে নিরাপদ।
ওজন কমানো একটা সময় সাপেক্ষ ব্যাপার, হুট করে ওজন কমানো সম্ভব নয়। বিভিন্ন পক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে ওজন কমাতে হবে। আর আমি নিজেও মানুষকে উপদেশ দিতে গিয়ে শুয়ে শুয়ে এই লেখাটি লিখতে গিয়ে একটু ওজন বাড়িয়ে ফেললাম।
লেখক: রম্য রহিম।
Nice
ReplyDelete